CNBTV নিউজ ডেস্ক : হুগলি জেলার সিঙ্গুরের মানচিত্রে জুড়তে চলেছে আরো একটি নতুন অধ্যায়। সম্পূর্ণ স্কিল বেস শিক্ষায় শিক্ষিত করার জন্য উদ্বোধন হলো বিড়লা ওপেন মাইন্ডস ইন্টারন্যাশনাল স্কুল।
আর সেই স্কুল উদ্বোধনের রীতিমতো চাঁদের হাট তারকেশ্বরের মহারাজ শ্রী মদ্ধন্ডিস্বামী সুরেশ্বরাশ্রম মোহন্ত মহারাজের হাত ধরে উদ্বোধন হয় এই স্কুল। উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী, জেলাশাসক মুক্তা আর্য, চন্দনগর পুলিশ কমিশনার অমিত পি জাগলবি, হুগলী গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন, সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডঃ করবী মান্না, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক পদাধিকারী গণ।
আগত সকল অতিথি ভূয়সী প্রশংসা করেন এই স্কুলের বর্তমানে স্কিল বেস শিক্ষা যুগোপযোগী এবং চাহিদা তুঙ্গে।

