Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার অনন্য উদ্যোগ

হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার অনন্য উদ্যোগ

সোমনাথ বটব্যাল হুগলি : হিমের পরশে শরতের আকাশে বইছে মৃদুমন্দ বাতাস। আর সেই মৃদুমন্দ বাতাসের ওপর ভর করে রাজ্যে শীতের আগমন হতে চলেছে।আর এই শীতের আগমনে সমাজে পিছিয়ে পড়া মানুষদের মনে বইছে সিঁদুরে মেঘ।আর এই শীতের প্রাক্কালে তাদের মুখে কিছুটা হাসি ফোটানোর জন্য প্রায় কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার এই অনন্য উদ্যোগে সামিল পুলিশ সুপার কামানাসিস সেন এবং অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলী এবং জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজির উদ্দিন আলী সহ হুগলি গ্রামীন পুলিশের একাধিক অফিসার বর্গগণ।

অপরদিকে জাঙ্গিপাড়া থানার অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো হেলমেট সামগ্রী। পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলি পুলিশ সুপার আসন্ন জগদ্ধাত্রী পুজো এবং ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন সারা হুগলি জুড়ে দীপাবলির প্রাক্কালে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার অবৈধ বাজি উদ্ধার করা হয়েছে যা রীতিমতো রেকর্ড।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x