সোমনাথ বটব্যাল হুগলি : আবারো আলোচনার কেন্দ্রে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বড়া এবার পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা সেলিম সেখ সম্পর্কে তার এক নাবালক শালা গতকাল মাদ্রাসা থেকে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়,আর এই ঘটনা জানাজানি হওয়ার পরে পরিবারের রীতিমতো ঘুম উড়ে যায়। এদিক-ওদিক ইতস্তুতভাবে অনেক খোঁজাখুঁজির পর তাদের কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। প্রথমে তাদের বলা হয় আপনার ছেলে কাটোয়া থেকে ট্রেনে করে ব্যান্ডেলে চলে এসেছে।
পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকে সেই নাম্বারে যোগাযোগ করা হলে আর ফোন পাওয়া যায়নি।আর আজ সকালে সেই নিখোঁজ ছেলেটিকে সিঙ্গুর বিধানসভার অন্তগত বড়া বাজারের আশেপাশে ইতস্ততভাবে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা, আর এই খবর কানে পৌঁছানো মাত্রই হুগলি গ্রামীন পুলিশের সিঙ্গুর থানার অন্তর্গত বড়া বিট হাউসের ইনচার্জ উত্তম কুমার সাহা তার টিমকে সঙ্গে সঙ্গে সেই জায়গায় যাওয়ার নির্দেশ দেন এবং সুস্থভাবে ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা যায় এই নাবালক ছেলেটি গতকাল পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে নিখোঁজ হয়েছিল আর আজ সেই পরিবারের হাতে তুলে দিল হুগলি গ্রামীণ পুলিশের বড়া বিট হাউস স্বভাবতই পুলিশের এই ভূমিকায় খুশি নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের লোকজন থেকে শুরু করে আমজনতা।

