প্রবীর বসু, চুঁচুড়া : চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া ট্রাফিক গার্ড বিভাগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার চুঁচুড়া শ্রীচৈতন্য টেকনো বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের পুলিশের ট্রাফিক নিয়ম কানুন সমন্ধে অবগত করার জন্য বিদ্যালয়ে পালিত হল ট্রাফিক গার্ডের শিক্ষার সচেনতা শিবির।
এছাড়াও এদিন হুগলি জেলার পুলিশের চন্দননগর কমিশনারেটের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন অনুষ্ঠান।উপস্থিত ছিলেন হুগলির জেলা চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড বিভাগের ট্রাফিক গার্ডের টি আই মানদাতা সাউ,হুগলির চুঁচুড়ার চৈতন্য টেকনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহ অন্যান্য শিক্ষিকা ও হুগলির ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও কর্মীদের একাংশ।

