দেবাদ্রিতা সরকার, হুগলি : আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বছর ১৮ এর দীপাঞ্জনা গোস্বামীর। কোন্নগড় ইন্দিরা গান্ধী রোডে অবস্থিত আবাসনের ছাদ থেকে নিচে রাস্তায় পড়ে যেতে দেখেন স্থানীয়রা। গুরুতর অবস্থায় তাকে বেসরকারি নার্সিং হোম এ নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ উওরপাড়া সেস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরুনীর বাবা সুজন গোস্বামী বলেন, প্রতিদিনের মত আজকেও দুপুরে স্নান করার পর ছাদে গিয়ে পাঁচিলে বসেছিল দীপাঞ্জনা।
সেই সময় তার সাথে কথা হয় তার বাবার , তাকে নীচে যেতে বললে সে জানায় কিছুক্ষণের মধ্যেই সে নীচে ফ্ল্যাটে যাচ্ছে, তারপর কোনোভাবে সে বেকায়দায় ছাদ থেকে পড়ে যায়। কীভাবে বছর ১৮ এর দীপাঞ্জনা পড়ে গেল খতিয়ে দেখছে উত্তরপাড়া পুলিশ। একমাত্র মেয়েকে হারিয়ে শোকাহত দীপাঞ্জনার পরিবার। তরুনীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাতে।

