Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

তারকেশ্বরে গৃহস্থের বাড়িতে ঢুকলো ভয়ংকর এই সাপ

তারকেশ্বরে গৃহস্থের বাড়িতে ঢুকলো ভয়ংকর এই সাপ

CNBTV নিউজ ডেস্ক : কয়েক দিনের লাগাতার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে তারকেশ্বরে বিস্তীর্ণ অঞ্চল। এমতাবস্থায় গ্রাম সহ বিভিন্ন লোকালয়ে পোকামাকড় সহ বিভিন্ন বিষধর সাপ ঢুকে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে তারকেশ্বরের বেশ কিছু গ্রামে।

গতকাল বালিগড়ি দিঘীর পাড় এলাকায় একটি বিষধর সাপ বাড়ির ভেতর ঢুকে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এমত অবস্থায় খবর যায় এলাকার পশুপ্রেমী সুব্রত সাহা ওরফে শীতলের কাছে তিনি ঘটনা স্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ।আজ সাপটিকে বনে ছেড়ে দিয়ে আসেন । তারকেশ্বর থানার বালিগুড়ি এলাকায় বাড়ি সুব্রত সাহার, ডাক নাম শীতল।

এলাকা সূত্রে জানা যায় ছোটবেলা থেকেই সাপসহ সমস্ত জীব জন্তুর প্রতি তার অগাধ ভালোবাসা। ছোটবেলায় হেলে সাপ ধরে নিয়ে পকেটে পুরে বাড়ি চলে আসতেন। বর্তমানে তারকেশ্বর থানা এলাকায় কোন ব্যক্তির বাড়িতে কোনো বিষধর সাপ চলে এলে উদ্ধারে ডাক পড়ে শীতলের। খালি হাতে সেই সাপ গুলিকে ধরে পরিবেশ থেকে দূরে গিয়ে জঙ্গলে ছেড়ে আসেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন পরিবেশের ভারসাম্য যাতে না নষ্ট হয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকেই তার এই ভালোবাসা। একই সাথে তিনি বলেন চাঁদে মানুষ পৌঁছে গেছে তারপরও এখনো মানুষ সাপে কামড়ানোর রোগীকে হসপিটালে না নিয়ে গিয়ে রোজা , গুনীন ,ওঝার কাছে নিয়ে যায় ফলে রোগীকে আর বাঁচানো সম্ভব হয় না। কখনো কখনো রোগীকে কলার ভেলায় ভাসিয়ে দেয়া হয়। তাই এলাকার মানুষের প্রতি তার করজোরে আবেদন সাপ মারবেন না ,সাপে কাটা রোগীকে রোজা, ওঝা, গুনীন বাড়ি নিয়ে যাবেন না । রোগীকে যথাসম্ভব হসপিটালে নিয়ে যান তাতে সঠিক চিকিৎসায় রোগী বাঁচবে বলে তিনি জানান।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x