আব্দুল আজিম সিঙ্গুর : সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হল বার্ষিক ব্লক সংসদ সভা ২০২৩ -২০২৪, এই সভায় উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্ন, পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক ঘোষাল, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানিক দাস সহ জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা ঘোষ, শ্যামলী চ্যাটার্জী উপস্থিত ছিলেন। এছাড়াও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সমস্ত দপ্তরের কর্মদক্ষ ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যা উপস্থিত ছিলেন এবং সিঙ্গুর পঞ্চায়েত সমিতির অধীনে সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান।
সকলের উপস্থিতিতে বার্ষিক ব্লক সংসদ সভা অনুষ্ঠিত হয় এবং ডেঙ্গু সচেতন মূলক বার্তা দেওয়া হয়। আগামী দিন কিভাবে সিঙ্গুর পঞ্চায়েত সমিতি হুগলী জেলার এক নম্বর পঞ্চায়েত সমিতি হয় তা নিয়ে কাজের পরিকল্পনার কথা বলা হয়।

