দেবাদৃতা সরকার: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে ভারতবর্ষের সংবিধানের রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কে অপমান এবং শ্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদে হাওড়া জেলার আমতা কেন্দ্রের বাইনান ষষ্ঠীতলা তে সম্মান সভা এবং পথ অবরোধ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মিত্র , হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ – সভাপতি শেখ হাফিজুর রহমান, সম্পাদক সুপ্রিয় ঘোষ, আমতা কেন্দ্রের কংগ্রেস সভাপতি সমর মল্লিক, আমতা কেন্দ্রের অন্যতম নেতা গোলাম মর্তুজা, এছাড়াও উপস্থিত ছিলেন বাগানান ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মমতাজ আহমেদ, বাইনান অঞ্চল কংগ্রেস প্রধান অজয় মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

