দেবাদৃতা সরকার: সারা ভারতব্যাপী যেমন বিজেপি সদস্য সংঘ চলছে, তেমনি পশ্চিমবঙ্গ ও পিছিয়ে নেই বিজেপির সদস্যতা অভিযানে। আর আজ বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার ডাকে সদস্যতা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন উন্নয়নের কান্ডারী নবনির্বাচিত সাংসদ সম্মানীয় শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি রূপকার বর্ষীয়ান প্রাক্তন সাংসদ সম্মানীয় শ্রী শিশির অধিকারী মহাশয়, এবং তমলুক লোকসভার পরমপ্রিয় প্রাক্তন সাংসদ সম্মানীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয়।

