নিজস্ব সংবাদদাতা : বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর বিকালে হরিপালের ইলিপুর অঞ্চলে মূর্শিদাবাদ থেকে আসা একটি ফেরিওয়ালা অভিযোগ করে একজন ভিন্ন ধর্মের মানুষ তাকে পরিচয় পত্র দেখতে চান এবং জোর করে একটি ধর্মীয় স্লোগান বলার জন্য চাপ দেন। পরবর্তীকালে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হরিপাল থানা একটি মামলা রুজু করে এবং ওই ছেলেটিকে গ্রেপ্তার করে।
এই ঘটনা জানাজানি হতে পরবর্তীকালে সেই ছেলেটির পাশে দাঁড়ায় বিভিন্ন গণসংগঠন। গত বুধবার চন্দননগর মহকুমা আদালত সেই ছেলেটিকে জামিন মঞ্জুর করে। আর এই আইনি লড়াইয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী রাধা ভৌমিক, আইনজীবী সিদ্ধার্থ কাঞ্জিলাল এবং বিনোদ দাস।

