সেখ আব্দুল আজিম, হরিপাল : গত ১৫ ই অক্টোবর,২০২৫ ইসলামী জলসা অনুষ্ঠিত হলো হুগলি জেলার অধীনে হরিপাল থানার অন্তর্গত লগদি পাড়া কলাছড়ায়। বাদ আসর থেকে শুরু হয় কোরআন তেলাওয়াত এবং নাতে ও রাসুল এবং আরবি থেকে বাংলা ট্রান্সলেট ছিল মন ভরানো বাদ মাগরিব কুরআন ও হাদিসের উপর আলোকপাত করেন দক্ষ আলেমগণ। মাওলানা আরিফুল ইসলাম মাদানী,মৌলানা শাইখ আব্দুল্লাহ সালাফি ,শাইখ আনোয়ারুল হক ফাইজি, শাইখ সাইফুদ্দিন বুখারী, মাওলানা নওশাদ সাহেব,মনা সেখ ,নাসির উদ্দিন। আজকের এই জলসায় এলাকায় ছাড়াও অন্যান্য এলাকা থেকে ইসলাম দরদী ভাইদের ভিড় লক্ষ্য করা যায়।
কোরআন তেলাওয়াত নাতে রাসুল আরবিতে বাংলা তরজমা উপস্থিত শ্রোতারা ভীষণ আপ্লুত। দক্ষ আলেমগণ প্রত্যেকেই সংক্ষিপ্ত কোরআন ও হাদিসের উপর আলোকপাত করেন। লিখিত আকারে প্রশ্ন জমা দিলে সে বিষয়ে কোরআন এবং হাদিসের উপর সঠিক উত্তর দেন। ইসলামী জলসার মঞ্চে উপস্থিতি রায়হান মল্লিক ও সেখ সাকিব রবিউল মল্লিক ওরফে রঘু মল্লিক। উক্ত ইসলামী জলসায় সভাপতির আসন অলংকৃত করেন আরিফুল ইসলাম মাদানী। প্রসঙ্গত বিভিন্ন ইসলামী জলসায় যেভাবে মনোহারী মালের পসরা সাজিয়ে বসেন, দোকানদারগ। বেচা বিক্রির হিড়িক পড়ে যায় এখানে উক্ত জলসা ব্যতিক্রম।

