নিজস্ব সংবাদদাতা: চন্ডীতলা বিধানসভার অন্তর্গত ভগবতীপুর বাজারে কুমিরমোরা আর কে এন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মেগা রাখি বন্ধন উৎসব পালন হুগলি গ্রামীন পুলিশের চন্ডীতলা থানার পক্ষ থেকে। আজ সকাল ১১ টা নাগাত পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে এক ভ্রাতৃত্ব বন্ধনের ডাক দেওয়া হয় এই রাখি বন্ধন উৎসব থেকে।
উপস্থিত ছিলেন হুগলি গ্রামীন পুলিশের চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সহ সাব-ইন্সপেক্টর রথীন্দ্রনাথ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তমাল সামন্ত সহ চন্ডীতলা থানার একাধিক পুলিশ আধিকারিকগণ। পুলিশের এই সামাজিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী।

