নিজস্ব সংবাদদাতা : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে শাসক বিরোধী টক্কর সারা রাজ্য জুড়ে।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে যেমন রাখি পূর্ণিমা পালন হচ্ছে বিজেপি সদর দপ্তর মুরলি মনোহর সেন লেনে। তেমনি সারা জেলা জুড়ে রাখি পূর্ণিমা পালন করতে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর পুরাতন বাজারে রাখি বন্ধন উৎসব পালন করলো বিজেপি।
উপস্থিত ছিলেন বিজেপির বেগমপুর চার শক্তি কেন্দ্রের প্রমুখ সাগর দত্ত, সিঙ্গুর পঞ্চম মন্ডল এর সভাপতি শেখর দাস, বিজেপি নেতা সুদীপ্ত মুখার্জী, তরুণ হাতি, এছাড়াও উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনের জেলার প্রাক্তন বিজেপির সভাপতি মোহন আদক সহ একাধিক বিজেপির নেতৃত্ব বর্গগণ।বিজেপির এই রাখি বন্ধনে অভিনবত্বের ছোঁয়া দেখা যায় যেমন সাধারণ মানুষকে রাখি পরিয়ে রাখি বন্ধনে সামিল করা হয় তেমনি বট বৃক্ষকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষা করার বড় বার্তা দেওয়া হয়।

