সোমনাথ বটব্যাল চন্ডীতলা: রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটাইয়ে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি ওপর থেকে হাসে অন্তর্যামীনি। আসন্ন রথযাত্রা উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা তে আয়োজন করা হলো প্রশাসনিক বৈঠকের। এই বৈঠকে মূলত চন্ডীতলা ১ নম্বর ব্লক এবং ২ নম্বর ব্লকের অন্তগত প্রায় কয়েকশো রথযাত্রার পূজা কমিটির সাথে বার্তা বিনিময় করতে দেখা যায় পুলিশকে এবং উপযুক্ত নির্দেশিকা দেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কোন রুট দিয়ে চলবে রথ এবং কোনরকম ডিজে বক্সের ব্যবহার যাতে না করা হয় আর সেই নির্দেশ না মানলে করা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
এই বৈঠকে রথযাত্রার পুজো কমিটির তরফ থেকে একাধিক অভাব অভিযোগের কথা তুলে ধরা হয় পুলিশের কাছে।উক্ত এই বৈঠকে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চন্ডীতলার এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলী, চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সহ একাধিক পুলিশ আধিকারিকগণ।

