CNBTV নিউজ ডেস্ক : ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর দ্বিতীয় বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তরপাড়া নেতাজী ভবনে। অনুষ্ঠানে র উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক শ্রী শিশির কুমার পাল(উত্তরপাড়া ইউনিয়ন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক)মহাশয়ের হাত দিয়ে, উদ্বোধন হয় একটি ম্যাগাজিন যেখানে এই সাংবাদিক সংগঠন গত ২ বছরে কি কি কাজ করেছেন ও কিভাবে সাংবাদিক দের বিপদে পাশে দাঁড়িয়েছেন তার বিবরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সন্মানটিত করা হয় বেস্ট অফ ফেস বেঙ্গল সাংবাদিক সম্মানে, সার্টিফিকেট তুলে দেওয়া হয় কলকাতা টিভির সাংবাদিক শ্রী জগন্নাথ সামন্ত মহাশয় ও সোশ্যাল মিডিয়া ভাইরাল শ্রী অরুণ নস্কর মহাশয় কে ও শিশির কুমার পাল মহাশয় শিক্ষা ক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য তাকেও ফেস অফ বেঙ্গল সম্মান প্রদান করা হয়, প্রতিবন্ধকতা কে চ্যালেঞ্জ করে তার অসাধারণ শিল্প কর্মের যা আজকের দিনে সমস্ত রিয়েলিটি শো থেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে বহুল প্রচার পেয়েছে এমন এক প্রতিভা রিমা ব্যানার্জী কে ফেই অফ বেঙ্গল সম্মানে সম্মানিত করা হয় । ফেস অফ হুগলী সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট শিক্ষক অনুপ কুমার দাস ও পশু প্রেমী জয়শ্রী দাসগুপ্ত ও বিশেষ ভাবে সক্ষম শিশুদের সক্ষম করার আর এক কারিগর তরুণ দাসগুপ্ত মহাশয় কে।
অনুষ্ঠানে ছিল তর্ক ও বিতর্ক অনুষ্ঠান যার নাম ছিল পোর্টাল নাকি খাটাল, এই তর্ক বিতর্কে যুগ্ম ভাবে প্রথম হয় শ্রী অভিষেক পাল ও অধিরথ দে, দ্বিতীয় হয় সোমনাথ বটব্যাল, ও তৃতীয় হয় শ্রীমতী সৌমিলী গাঙ্গুলি চক্রবর্তী। অনুষ্ঠানে কিছু উপহার তুলে দেওয়া হয় বিশেষ ভাবে সক্ষম ছেলেমেয়ে দের। শীত বস্ত্র তুলে দেওয়া কিছু সাংবাদিক বন্ধু দের পাশাপাশি যারা মুখ প্রাণী( সারমেয় ) দের সেবার থাকে তাদের হাতে, এছাড়া বিশেষ সম্মানে সম্মানিত করা হয় বিশেষ ভাবে সক্ষম শিশুদের হাতেও ও তাদের তাদের অভিভাবক ও শিক্ষক দের হাতেও । উপহার তুলে দেওয়া হয় অনাথ বাচ্ছাদের হাতে পড়াশোনার খাতা ও পেন। সংগঠনের সদস্য শুভোজ্যতি চক্রবর্তী ও সৌরভ আদক জানান এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো নিউজ পোর্টাল এর সাংবাদিকদের পাশে দাঁড়ানো ও পোর্টাল সাংবাদিক রা যাতে সমাজে সরকারী স্বীকৃতি পান।
অনুষ্ঠানে যোগদান করেন সারা পশ্চিম বঙ্গের সমস্ত জেলার পোর্টাল সাংবাদিকরা। সংগঠনের রাজ্য কমিটির সদস্য সোমনাথ বটব্যাল জানান একা কাজ করা খুবই কঠিন ব্যাপার, পোর্টাল সাংবাদিকদের একে ওপরের পাশে থাকতে হবে,রাজ্যের সব জেলায় জেলা কমিটি গঠিনের মাধ্যমে আমরা প্রত্যেক পোর্টাল সাংবাদিকেরা একে ওপরের পাশে থাকবো।অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন

