CNBTV নিউজ ডেস্ক : বেগমপুরের পর এবার হাওড়া বর্ধমান কর্ড লাইনের বারুইপাড়াতে এক্সপ্রেস এর ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির,স্থানীয়দের বয়ান অনুযায়ী আনুমানিক বেলা বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ অসাবধানতাবশত লাইন পারাপার হতে গিয়ে এক্সপ্রেসের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় দেহ।
পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছায় কামারকুন্ডু জিআরপি এবং আরপিএফ এর উচ্চপদস্থ অফিসার গণ, দেহটিকে রেললাইন থেকে তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

