দেবাদৃতা সরকার : এবারে গোঘাটে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে নির্মিত সরকারিভবন থেকে পাওয়া গেল লক্ষাধিক টাকার মদের বোতল। সরকারি ভবনের ভেতরে মদের বোতল স্তুপাকার হয়ে পড়ে আছে। গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল তিনি বলেন ,আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের সাবলম্বী করার উদ্দেশ্যে নির্মিত কর্ম তীর্থ ভবনের এই ঘটনায় তিনি অত্যন্ত লজ্জিত।
যদিও বর্তমান সভাপতি বিজয় রায় বলেন পঞ্চায়েত সমিতি অনেকটা দূরে হওয়ায় ঘটনাটি তিনি লক্ষ্য করেননি । এছাড়াও বিজেপি নেত্রী দোলন দাস তীব্র ভাষায় আক্রমণ করেন এই ঘটনায়। তিনি বলেন, ‘ সরকার ২৮ টাকার পাউচ দিয়েছেন তাই তৃণমূলেরা মদ খাবেনা এটা হতে পারে না ‘। এই ঘটনায় রীতিমতো অসস্তিতে শাসক দল।

