CNBTV নিউজ ডেস্ক : নোংরা ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি যুবকের অপমানে আত্মঘাতী নাবালিকা ছাত্রী। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ১৩ বছরের নাবালিকা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের আবুজহাটি 2 গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া এলাকাতে। জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমান পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
মৃত ওই নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা যায়। নাবালিকার বাবা অভিযোগ, বেশ কয়েকদিন আগে থেকে তার মেয়েকে ফোন করে উত্ত্যক্ত করছিল তার এলাকারই এক যুবক হাসিনুর রহমান। গতকাল দুপুরে তার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে ওই যুবক, যুবকের সঙ্গে এডিট করা একটি ছবি পাঠায়। এবং 5 লক্ষ টাকা দাবি করে এবং টাকা না দিলে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনা ওই যুবকের পরিবারকে জানাতে গেলে মারধর করে বলে অভিযোগ। আর এই ঘটনার কথা জানতে পারার পর মানসিক অবসাদগ্রস্ত হয়ে শুক্রবার সকালে ঘরের দোতলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এই ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে আসে জামালপুর থানার পুলিশ, মৃতদেহ বাড়িতে ফেরার পরেই অভিযুক্ত যুবক এবং তার বাবাকে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা যায়। তবে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

