নিউজ ডেস্ক : দীর্ঘ নয় বছর পর আবার শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ। আজ নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। ঝাড়গ্রাম জেলায় প্রায় ৪১৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন আজকে। জেলার মোট ১০টি জায়গায় অর্থাৎ স্কুল, কলেজে এই পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
স্কুল কলেজের মূল গেটে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে যা দেখে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকে পরীক্ষায় বসতে পারবেন। কোনো রকম জিনিষ পত্র ইলেক্ট্রনিক গেজেট নিয়ে মূল গেটেই প্রবেশ করতে দেওয়া হবেনা বলে জানিয়ে দিয়েছে কতৃপক্ষ। ভালো করে চেক করে তবে ঢোকানো হচ্ছে। পাশাপাশি জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যাবস্থা সচল রাখার জন্য একাধিক নজরদারির ব্যাবস্থা রাখা হয়েছে। কোথাও কেউ সমস্যায় পড়লে সিভিক কে বাইক নিয়ে রেডি রাখা আছে পরীক্ষা কেন্দ্রে পৌছানোর জন্য। মেডিকেল ব্যাবস্থাও প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য।

