CNBTV নিউজ ডেস্ক : পথ দুর্ঘটনার যেন বিরাম নেই, রাজ্য সরকার বিভিন্ন রকম ভাবে সচেতনতা চালাচ্ছে কখনো সেভ ড্রাইভ সেভ লাইফ কখনো বা নাকা চেকিং চালাচ্ছে পুলিশ কিন্তু মানুষের মধ্যে এবং গাড়িচালকদের মধ্যে হুঁশ ফিরছে না।
তার প্রমাণই গতকাল রাতের এই মর্মান্তিক ঘটনা সূত্রের খবর গতকাল রাতে বালি বাদামতলা জিটি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্যাক্সি আরোহী সহ বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ট্যাক্সির ভয়াবহ দৃশ্য দেখে চোখ কপালে উঠবে আপনার এমনই পরিস্থিতি পৌঁছায় যে দমকলকে খবর দেওয়া হয় এবং ট্যাক্সি থেকে গ্যাস কাটার দিয়ে কেটে ট্যাক্সির ভেতর থেকে মানুষকে বের করে আনা হয়। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী এই মর্মান্তিক ঘটনায় চারজন আহত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

