CNBTV নিউজ ডেস্ক : আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হলো টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে।
আজ সিজিও কমপ্লেক্সে প্রায় ৮ ঘন্টা সিবিআই-এর জেরার পর ঘটনা ধামাচাপা দেওয়া, ক্রাইম সিন বিকৃতি এবং এফআইআর নেওয়ার ঢিলেমি সহ বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার এমনি সিবিআই সূত্রে খবর।
সিবিআই সূত্রে আরো খবর কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে শিয়ালদহ বিআরসিং হসপিটালে তাকে মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে, আগামীকাল তাকে আদালতে পেশ করা হচ্ছে।

