Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

উত্তরপাড়াতে মিষ্টির দোকানে শিশুর সাথে অমানবিক কাণ্ডে গ্রেপ্তারের দাবি

উত্তরপাড়াতে মিষ্টির দোকানে শিশুর সাথে অমানবিক কাণ্ডে গ্রেপ্তারের দাবি

সেখ আব্দুল আজিম উত্তরপাড়া: হুগলীর হিন্দমোটরে এক বহিরাগত দুষ্কৃতী ক্লাস ২-এ পড়া একটি বাচ্চা মেয়ের সাথে উত্তরপাড়ার একটি মিষ্টির দোকানে প্রকাশ্যে যৌন নির্যাতন করে। এই মাসে ১০ তারিখে ঘটনাটি ঘটে, তারপরেই মেয়েটির মা থানায় অভিযোগ জানান। গতকাল রাতে বাংলাপক্ষর কাছে এই ভিডিও আসে এবং বাংলা পক্ষর পেজ থেকে এই ভিডিও প্রকাশ করা হয়।

পুলিশের কাজে দাবি করা হয় এই ঘৃণ্য বিকৃতকামী ধর্ষণকামী জন্তুকে অবিলম্বে পকসো আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার করতে হবে।বহিরাগত দুষ্কৃতীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তরপাড়ায় বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ হুগলী জেলার সহযোদ্ধারা। বিক্ষোভ কর্মসূচি থেকে শীর্ষ পরিষদ সদস্য মনন মন্ডল দাবি করলেন অবিলম্বে দুষ্কৃতীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কোন বহিরাগত দুষ্কৃতী বাংলার কোন মা, বোনকে নির্যাতন করার সাহস না পায় এবং কেউ এদের প্রটেকশন দেওয়ারও সাহস না করে। বাংলাপক্ষর প্রশাসনের কাছে দাবি বহিরাগত দুষ্কৃতীদের তোষণ নয় শাসন চাই।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x