সুমন বিশ্বাস ও প্রবীর বসুর পূর্ব বর্ধমান: দুর্গাপুর হাইওয়েজের পালসিট টোল প্লাজায় আট (৮ )দফা দাবিতে বিক্ষোভ দেখালেন আই এন টি টি ইউ সি শ্রমিক সংগঠনের কর্মীরা। মূলত মেসের বকেয়া টাকা মেটানোর দাবি, যুদ্ধকালীন তৎপরতাই ইউনিয়নের ঘর নির্মাণ করার, কর্মীদের জীবন বীমার পরিমাণ বাড়ানো। এই সমস্ত বেশ কিছু দাবি নিয়ে কর্মীরা এন এইচ(NH)জাতীয় সরক আধিকারিকের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। অবিলম্বে তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দেন এমনটাই জানেন বিক্ষোভকারী কর্মীরা।
প্রায় চার (4)ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ ।এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি 1 নম্বর ব্লকের আই এন টি টি ইউসির ব্লক সভাপতি অর্ক ব্যানার্জি পালসিট শ্রমিক সংগঠনের সদস্য নাসির উদ্দিন লস্কর, দর্পণ কাজী ,বিশ্বনাথ দলুই , দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। যদিও টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাকেশ কুমার ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতেন রাজি হননি। পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বেশ কয়েকটি দাবি মেনে নেন এবং কর্মীরা বিক্ষোভ তুলে নেন।
পূর্ব বর্ধমান পালসিট টোল প্লাজায় শ্রমিকদের বিক্ষোভ

