সোমনাথ বটব্যাল হুগলি : মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী তথা ভীন রাজ্যেয় একাধিক জায়গায় পালিত হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।
আর তেমনি পিছিয়ে নেই হুগলি জেলায় আর আজ হরিপাল ব্লক তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হরিপাল হাসপাতালে শিশুদের দুধ, রোগীদের ফলমূল ও মিষ্টান্ন বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, জয়হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র, ব্লক সভাপতি দেবাশীষ পাঠক সহ একাধিক নেতৃত্ববৃন্দ।

