Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

দৃষ্টান্ত স্থাপন করলো জয়নগর কবে বিচার পাবে আরজিকর

দৃষ্টান্ত স্থাপন করলো জয়নগর কবে বিচার পাবে আরজিকর

দেবাদৃতা সরকার: আরজিকর কাণ্ডের ক্ষত যখন দক দক করছিল তখনই আরো এক ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দিয়েছিল বাংলায়। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ।

গত ৪ অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় দশ বছরের নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটে। জানা গেছে, এলাকারই ১৯ বছরের যুবক মোস্তাকিন সর্দার মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর শ্বাসরোধ করে খুন করে। ঘটনাটি জানাজানি হতেই অগ্নিগর্ভ হয়ে পড়ে জয়নগরের মহিষমারি এলাকা।পুলিশ ফাঁড়ি ভাঙচুর, আগুন ধরানো থেকে শুরু করে রাস্তায় নেমে ফাঁসির দাবি জানান পরিবার সহ গোটা রাজ্যের মানুষ। ঘটনার তদন্তে ‘সিট’ ( Special Investigation Team) গঠিত হয় বারুইপুর পুলিশ জেলার এস. পি পলাশ ঢালীর নেতৃত্বে। যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২৫ দিনের মধ্যে পেশ করা হয় তথ্যপ্রমাণ সম্বলিত চার্জশিট। বিচার শুরু হয় ৫ নভেম্বর। মাত্র কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হয়েছে বিচার প্রক্রিয়া। আজ, কিছুক্ষণ আগে মামলার রায় দিয়েছেন বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীনে ‘ POSCO’ কোর্টের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায়। অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x