সোমনাথ বটব্যাল চন্ডীতলা: গতকাল ছিল ২৩ শে নভেম্বর ভারতবর্ষের রাজনীতিতে কোন বড় ঘটনা না ঘটলেও ২৩ নভেম্বর ২০২৫ এই দিনটি কিন্তু হুগলি জেলার চন্ডীতলা বাসির কাছে এক স্মরণীয় দিন হয়ে থাকল মূলত দুটি কারণে। প্রথমত একদিকে ভর সন্ধ্যায় হারিয়ে যাওয়া প্রায় ৫৫ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত প্রাপকদের হাতে। দ্বিতীয়ত ঘড়ির কাঁটা যখন ঠিক রাত্রি ১১.৫৮ তখন জঙ্গলপাড়া বাজারে গিয়ে দাঁড়ালো হুগলি গ্রামীণ পুলিশের বেশ কয়েকটি পুলিশ ভ্যান। যথারীতি এত রাতে এতগুলি পুলিশ ভ্যান দেখে কিছুটা হক চকিয়ে যায় পথ চলতি সাধারণ মানুষ যে আবার কিছু হলো নাকি অবশেষে ভুল ভাঙে তাদের।
হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২৪×৭ রাত্রিকালীন ঔষধের পরিষেবা। আর এই উদ্বোধনে উপস্থিত ছিলেন চন্ডীতলার এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলী, চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সহ একাধিক পুলিশ বর্গগণ। হুগলি গ্রামীন পুলিশের এক কর্তা জানান মূলত প্রত্যেকটি এলাকার ওষুধের দোকানদারদের সাথে আমরা আলোচনা করছি এবং এলাকাভিত্তিক অন্তত একটি করে দোকান যেন সারারাত সাধারণ মানুষের জন্য জীবন দায়ী ঔষধের পরিষেবা দেন। তবে পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন প্রশংসা কুরিয়েছে সমাজের সকল স্তর থেকে।

