CNBTV নিউজ ডেস্ক : আবারো আগুন এবার সিঙ্গুর থানার অন্তর্গত দিল্লীরোডের নয়াপাড়ায় একটি তুলোর ও সুতো তৈরির কারখানায় আগুন লাগে।
প্রথমে স্থানীয়রা ও কারখানার কর্মীদের একাংশ আগুন নেভানোর কাজ শুরু করে।পরে চন্দননগর ও ভদ্রেশ্বরের আগুন নেভানোর জন্য দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন চেষ্টা করছে।শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং আগুন কিছুটা নিয়ন্ত্রণে।

