সোমনাথ বটব্যাল : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হুগলি জেলার কামারপুকুর এবং ঘাটালের উদ্দেশ্যে রওনা দেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। আর মুখ্যমন্ত্রীর কনভয় যখন চন্ডীতলার অহল্যা বাই রোড দিয়ে যাচ্ছে তখনই সেই কনভয়ের পেছনে হাতে ছবি নিয়ে ছুটছেন এক যুবক। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়ায়নি সাথে সাথে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নির্দেশ দেন ওর হাত থেকে ছবিটা নিয়ে নেওয়ার জন্য।
পরবর্তীকালে জানা যায় যে ওই ছেলেটির নাম রাজদীপ চৌধুরী তিনি তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক এবং বাড়ি চন্ডীতলা বিধানসভার অন্তর্গত জনাইতে। পরবর্তীকালে CNBTV র প্রশ্নের উত্তরে রাজদীপ জানায় যে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের আঁকা ছবি তাকে উপহার দেব। আর যখনই জানতে পারি মুখ্যমন্ত্রী আমাদের এই এলাকা দিয়েই যাবে তাই দেরি করিনি। ছবিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছি আমার স্বপ্ন পূরণ তিনি আমাদের দলনেত্রী তিনি আমাদের অভিভাবক।

