Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

হুগলি জেলা জুড়ে নির্বিঘ্নে পালিত হল ঈদুল আযহা

হুগলি জেলা জুড়ে নির্বিঘ্নে পালিত হল  ঈদুল আযহা

সেখ আব্দুল আজিম (হুগলি): ঈদুল আজহার আগের দিন গত সন্ধ্যার পর শুরু হয়ে যায় ঈদুল আযহার এক মনোরম পরিবেশ। ফুরফুরা শরীফ এবং ফুরফুরা শরীফের গ্রাম গঞ্জগুলি এছাড়াও শহরতলী শ্রীরামপুর এবং অন্যত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন কচিকাঁচা থেকে বড়রা। ঈদুল আযহা নামাজ শুরু হয় সকাল সাড়ে ছটা, কোথাও পৌনে সাতটা, সাড়ে সাতটা, আটটা,সাড়ে আটটার মধ্যে সমাপ্ত হয় ঈদুল আযহার নামাজ। নামাজের পর একে অপরের প্রতি মোবারকবাদ এবং শুভেচ্ছা বিনিময় করেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয় আকাশ বাতাস কোরবানি পশু জবাই করার হয়। শুরু হয়ে যায় মাংস বিতরণ।

প্রসঙ্গত বিগত কয়েক বছরের তুলনায় এবারে প্রশাসনের গাইডলাইন মেনে এছাড়া পাড়ায় পাড়ায় সচেতনার লক্ষ্য করা যায়। রাস্তার পাশে নয় যেখানে সাধারণ মানুষের যাতায়াতের পথগুলো তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রশাসনের অত্যন্ত তৎপরতা লক্ষ্য করা যায় এলাকায় এলাকায়। এবারে ইমাম সাহেবদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় বক্তব্যের মাধ্যমে জানিয়ে দেন কোরবানি অবশ্যই করবেন তবে অন্য কোন সম্প্রদায়ের কোনরকম অসুবিধা না হয় ।লক্ষ্য রাখবেন এছাড়া ইমামগণ আরো বলেন মাংস বিতরণকালীন ভীষণ সজাগ হতে হবে যাতে না কোন অসুবিধা না হয় যাতায়াতের সময় ।হুগলি জেলার বড়ম্বা ও গুড়গুড়ি পোতা বাজিতপুর খুদসরা এবং আহলে হাদিস জামাতের গ্রামগুলিতে মহিলাদের ঈদুল আযহার নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা ছিল। তারকেশ্বর থানার অন্তর্গত জামিয়া মেজবাহুল উলুমের প্রতিষ্ঠাতা জনাব কাজী মইদুল ইসলাম (রমজান) জানালেন পুরুষ ও মহিলারা ভিন্ন ভিন্ন ভাবে ঈদুল আযহার নামাজ আদায় করেন আইমা পাহাড়পুরে। ঈদুল আযহার নামাজের পর কাজী সাহেব জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া প্রধানমন্ত্রী কেও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা শিক্ষক সমিতির মুখপাত্র জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব জাতি ধর্ম নির্বিশেষে ঈদুল আযহার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ঈদুল আযহার প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়।

কচিকাচারা নিত্য নতুন পোশাকে সেজেগুজে বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায় নজর কাড়ে সাধারণ মানুষের। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না হুগলির বৈদ্যবাটি তে নামাজ বাদ সুভেচ্ছা মোবারক বাদ জানায়, শান্তি, শৃঙ্খলা রক্ষা করার জন্য ইয়ং জেনারেশন কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিয়া খালা সঞ্জিবনি হেল্থ কেয়ার নার্সিং হোমের কর্নধার কাজী হেদায়েতুল্লাহ ও সেখ মোর্তজা সাহেব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কে ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x