Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

কলকাতাতে বেসরকারি বাসের রেষারেষি গুরুতর আহত মহিলা যাত্রী

কলকাতাতে বেসরকারি বাসের রেষারেষি গুরুতর আহত মহিলা যাত্রী

সোমনাথ বটব্যাল কলকাতা : সারা রাজ্য ব্যাপী সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা দিনই ভয়ংকর বাস দুর্ঘটনা কলকাতার রাজপথে। ঘটনা সম্পর্কে জানা যায় বেলা ১.৩০ নাগাদ ২৩০ নাম্বার রুটের একটি বেসরকারি বাস এবং ২৩৪ নাম্বার রুটের আরও একটি বাস ডানলপ থেকে রেষারেষি শুরু করে এমনই অভিযোগ যাত্রীদের।

বরানগর থানা থেকে ছোড়া দূরত্বে দুটি বাসের মধ্যে গায়ে গায়ে সংঘর্ষ হয়। তৎক্ষণাৎ বিকট আওয়াজে যাত্রীরা চেঁচামেচি শুরু করে দেন। সুযোগ বুঝে বাস নিয়ে চম্পট দেয় ২৩৪ নম্বর বাসের ড্রাইভার আর এই ঘটনার প্রেক্ষিতে বেশ কিছু যাত্রী অল্পবিস্তর আহত হয় এবং এক মহিলা যাত্রী বাসের কেবিনে রীতিমতো আটকে পড়েন পরবর্তীকালে গ্যাস কাটার দিয়ে কেটে বার করা হয় এবং স্থানীয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। বাসের ড্রাইভার এবং খালাসি পলাতক খোঁজ চালাচ্ছে পুলিশ। আর এই ঘটনা আরো একবার চোখে আঙুল তুলে দেখিয়ে দিল বেসরকারি পরিবহন ব্যবস্থার কালো দিক।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x