Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

জয়নগরে আটক কয়েকশো বস্তা নকল সিমেন্ট

জয়নগরে আটক কয়েকশো বস্তা নকল সিমেন্ট

CNBTV ডেস্ক : পুলিশি তৎপরতায় জয়নগরে উদ্ধার ২৪০ বস্তা নকল সিমেন্ট। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। অভিযুক্তদের আজ বারুইপুর আদালতে পাঠানো হয়।

জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে একটি ট্রাকে নামি কোম্পানির নকল সিমেন্ট জয়নগর এলাকায় ঢুকেছে। সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে এস আই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তল্লাশি অভিযান চালায় এবং জয়নগর থানার অন্তর্গত কাকাপাড়া এলাকায় এক ব্যক্তির গোডাউন থেকে নকল সিমেন্ট বোঝাই ট্রাকটি উদ্ধার করে। ট্রাকটি র মধ্যে প্রায় ২৪০ বস্তা অম্বুজা কোম্পানির নকল সিমেন্ট উদ্ধার করে তদন্তকারী পুলিশের দল। এর পর ঘটনাস্থল থেকে ওই গোডাউনের মালিক আসগর আলী মোল্লা এবং ট্রাকচালক রথীন বৈদ্যকে গ্রেপ্তার করে পুলিশ ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির চালক রথীন বৈদ্য কুলপি থানার পূর্ব বড়জবেরিয়ার বাসিন্দা এবং সিমেন্ট গোডাউনের মালিক আসগর আলী মোল্লা জয়নগর থানার অন্তর্গত কাকাপাড়ার বাসিন্দা। আসগর আলী ওই সিমেন্ট কোথা থেকে আনছিল এবং কাদেরকে বিক্রি করতো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। আজ ধৃত রথীন বৈদ্য ও আসগার আলী মোল্লা কে বারুইপুর আদালতে পাঠানো হয়।তদন্তের স্বার্থে আদালতের কাছে অভিযুক্ত আজগর আলী মোল্লা কে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x