সোমনাথ বটব্যাল, বেগমপুর : মহাসাড়ম্বরে পালিত হলো শতবর্ষ প্রাচীন হুগলি জেলার বেগমপুরের রক্ষা কালী মায়ের পূজো, আর শতবর্ষ প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে ভিড় জমান এলাকাবাসী থেকে আশেপাশের গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ সকাল থেকেই রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে বেগমপুর জুড়ে।
কথিত আছে শ্রীরামপুর চাতরা গঙ্গার ঘাট থেকে জল তোলার পর এই রক্ষা কালী মায়ের জল ঢালা শুরু করেন ভক্তরা তারপর সন্ধ্যা থেকে শুরু হয় মানবদণ্ডী এবং সারারাত ব্যাপী চলে এই পূজাপাঠ। আর এই রক্ষা কালী মায়ের ইতিহাস সম্বন্ধে জানা যায় প্রায় কয়েকশো বছর আগে শুরু হয়েছিল এই পুজো যা পরবর্তীকালে রীতিমতো বারোয়ারির চেহারা নিয়েছে। চন্দননগরের আলোয় আলোকিত হয় গোটা মন্ডপ এবং সাথে নজরকারা শোভাযাত্রা যা চোখ টানে দর্শনার্থীদের জেলা ছাড়িয়ে ভিন জেলা থেকে মানুষ আসেন এই শোভাযাত্রা দেখার জন্য। এক রাত্রের পুজো এই রক্ষা কালী মা অর্থাৎ সূর্যাস্তের আগেই মাকে বিসর্জন করা হয়।

