Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

মালবাজারে পুলিশের সামনেই সাংবাদিকদের উপর হামলা

মালবাজারে পুলিশের সামনেই সাংবাদিকদের উপর হামলা

CNBTV নিউজ ডেস্ক : মালবাজারে পুলিশের সামনেই সাংবাদিকদের উপর হামলা, আহত ৪, সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার হলেন একাধিক সাংবাদিক। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত চারজন সাংবাদিক আহত হয়েছেন।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালবাজার থানার সামনে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একাধিক ডাম্পারে করে বালি পাচার হচ্ছিল। সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। সেই সময়েই দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই মারধর করা হয় সাংবাদিকদের। এ নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান, ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে এই হামলা ঘিরে।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x