Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

দুই দেশের ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশী

দুই দেশের ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশী

নিজস্ব সংবাদদাতা ক্যানিংঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ক্যানিং থানার পুলিশ। গোপন সূত্রে ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ এর জন্য। এরপর বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর ধরে এই ব্যক্তি বসবাস করছিল ভারতে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশী ভোটার কার্ড, যেখানে তার নাম মহম্মদ আকবর আলী গাজী নামে। কিন্তু ভারতে তিনি আকবর আলী মোল্লা নামে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে দাবী। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কিভাবে এদেশে এলেন ঐ ব্যক্তি, পাশাপাশি কিভাবে এইদেশের পরিচয় পত্র বানালেন, ভোটার তালিকায় নাম তুললেন সমস্ত বিষয় নিয়েই শুরু হয়েছে তদন্ত। তদন্তের স্বার্থে ধৃতকে বুধবার আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সে।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x