Post Widget 1

Heath Tips

  • In enim justo, rhoncus ut, imperdiet a
  • Fringilla vel, aliquet nec, vulputateDonec pede justo,  eget, arcu. In enim justo, rhoncus ut, imperdiet a, venenatis vitae, justo.Nullam dictum felis eu pede mollis pretium.

Post Widget 2

সিঙ্গুরের বোড়াই মহম্মদপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা

সিঙ্গুরের বোড়াই মহম্মদপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা

CNBTV নিউজ ডেস্ক: সিঙ্গুরের বোড়াই মহম্মদপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল হুগলি গ্রামীণ পুলিশের বড়া বিট হাউস। অভিযুক্তকে গত রবিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে ৮দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। হুগলি জেলা গ্রামীন অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানিয়েছে, ধৃতের নাম সঞ্জীব পাখিরা (২৫) বাড়ি সিঙ্গুর থানার বোড়াই এলাকায়।

গত ৬ ই নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন ফটোগ্রাফার সোমনাথ মাইতি (৩১)।সিঙ্গুরের হরিপুর বাজার থেকে দোকান বন্ধ করে দিয়ারার মালিকপাড়ায় বাড়ি ফেরার পথে মহম্মদপুর এলাকায় খুন হয় সোমনাথ, সেই ঘটনার পর তদন্তে নামে হুগলী জেলা গ্ৰামীন পুলিশের সিঙ্গুর থানা। ঘটনার পর পরিবারের লোকজন খুনের পিছনে ব্যবসায়িক শক্রুতা ও টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে অভিযোগ তুলেছিলেন। সেই সূত্র ধরেই তদন্তে নেমে সজ্ঞীব পাখিরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

সিঙ্গুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলি জেলা গ্রামীন পুলিশ এর অতিরিক্ত সুপার কৃষানু রায় জানান, অভিযুক্তকে ৩ লক্ষ টাকা সুদে ধার দিয়েছিল সোমনাথ মাইতি। তার মধ্যে বেশ কিছু টাকা অভিযুক্ত পরিশোধও করে দেন। বাকি টাকা দীর্ঘদিন পরিশোধ না করার কারনে অভিযুক্তকে বার বার চাপ দিচ্ছিল সোমনাথ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার সময় অভিযুক্ত একাই ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং অভিযুক্ত যে মোটর বাইকটি ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে তাও উদ্ধার করা হয়েছে। তবে টাকা পয়সার লেনদেন ছাড়াও আরও অন্য কিছু কারন ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

admin

This is a Bengali News Channel.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read also x