নিজস্ব সংবাদদাতা সিঙ্গুর : হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে শীতকালীন নিরাপত্তায় জোর হুগলী গ্রামীণ পুলিশের একাধিক থানার। তেমনি আজ সিঙ্গুরের বিভিন্ন জায়গায় যেমন জনবহুল বাজার সোনার দোকান সহ একাধিক জায়গায় নিরাপত্তায় জোর দিতে দেখা গেল সিঙ্গুর থানার পুলিশকে।
এমনকি আমজনতা থেকে দোকানের মালিকের সাথে কথা বললেন এবং জানার চেষ্টা করলেন নিরাপত্তা জনিত কোন সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয়ে থাকে তাহলে সরাসরি যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হলো সিঙ্গুর থানার পক্ষ থেকে।

