প্রবীর বসু চন্দননগর : বাঙালির বারো মাসে তেরো পার্বণ—দুর্গাপূজা শেষ হতেই চন্দননগর প্রস্তুত হচ্ছে তাদের ঐতিহ্যবাহী ও বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য। সেই উপলক্ষে আজ চন্দননগর পুলিশ কমিশনারের উদ্যোগে রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় এক প্রশাসনিক আলোচনা সভা।সভায় উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যসহ বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।
বৈঠকে পুজো উপলক্ষে নিরাপত্তা, যান চলাচল, আলোসজ্জা ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।মন্ত্রী ইন্দ্রনীল সেন আশ্বাস দেন—পুজো চলাকালীন সমস্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে। জানা গিয়েছে, এই বছর চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির অধীনে মোট ১৮০টি পুজো অনুষ্ঠিত হবে।

