CNBTV নিউজ ডেস্ক : রেল প্রশাসন এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে রেলগেট বন্ধ থাকাকালীন রেল লাইন পারাপার হবেন না। তবে মানুষের হুশ ফিরছে না যার ফলস্বরূপ এই মর্মান্তিক ঘটনা। হাওড়া বর্ধমান কর্ড লাইনের বেগমপুরে রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার।
এলাকাবাসী সূত্রে জানা যায় আজ বেলা 11 টা থেকে সাড়ে এগারোটা নাগাদ রেললাইন পারাপার হচ্ছিলেন এক মহিলা। আর তখনই ঘটে এই বিপত্তি ডাউন লাইনে দ্রুত গতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় এক মহিলার।পরবর্তীকালে তার দেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ এবং অজ্ঞাত পরিচয় দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

