News Desk : সিঙ্গুর দোলুইগাছা হোটেলধার থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত সুবিশাল মিছিল।
এদিন আর জি কর কাণ্ডের ঘটমায় দোষীর শাস্তির দাবিতে মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে মন্ত্রী বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে, এছাড়াও সিঙ্গুর বিধানসভার ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান, উপপ্রধান ছাড়াও একাধিক নেতৃত্ববৃন্দ। এদিন বিক্ষুব্ধ দল পরিবর্তনকারী প্রায় ৫০ জন কর্মী পুনরায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন মন্ত্রী বেচারাম মান্নার হাত থেকে।।


