সেখ আব্দুল আজিম (চন্ডিতলা): ১৭ই আগষ্ট,২০২৪ শনিবার, ইলেকট্রিশিয়ান মিট হয়ে গেল হুগলির ভগবতিপুর ডি,এন মার্কেটে(ইউনিয়ন ব্যাংকের বিপরীতে)।
হাভেলস ইন্ডিয়া লিমিটেড ও ভগবতীপুর মাল্টি ব্র্যান্ড ইলেক্ট্রিক্যালস্ এর যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন ৩৫ জনের ও বেশি ইলেকট্রিশিয়ান।
পুরষ্কার বিতরণী পর্ব তে সকলের উৎসাহ ছিল সব থেকে বেশী।
প্রথম পুরস্কার দেওয়া হয়েছে কুতুব হালদার কে, দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়েছে গৌতম সিংঘরায় কে ও তৃতীয় পুরস্কার দেওয়া হয় সামসুদ্দিন ওয়াহিদী কে। এছাড়াও বিশেষ ভাবে পুরস্কৃত করা হয় সুজন মান্না কে।

মাল্টি ব্রান্ড ইলেকট্রিক্যালস্ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান ও মাকসুদুর রহমান।
প্রতিষ্ঠান এর পক্ষ থেকে আগামী মিট এর জন্য ইলেকট্রিশিয়ান বন্ধুদের উদ্দ্যেশ্যে স্কীম ঘোষণা করা হয়।
সব মিলিয়ে এলাকার ইলেকট্রিশিয়ান বন্ধুরা অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করেছেন এবং মাল্টি ব্র্যান্ড ইলেক্ট্রিক্যালস্ এর সঙ্গে চলার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য – ভগবতিপুর মাল্টি ব্র্যান্ড ইলেকট্রিক্যালস (হোলসেলার ও কন্ট্রাক্টর)একটি ন্যায্য মূল্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে কলকাতার দামে ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম পাওয়া যায় এবং ইতিমধ্যে এলাকাতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সুলভ মূল্যে ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম সরবরাহ করে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাহমুদুর রহমান জানিয়েছেন তারা অতি সুলভ মূল্যে সমস্ত নামী দামী ব্র্যান্ডের আরো একগুচ্ছ নতুন প্রোডাক্ট এর সম্ভার নিয়ে হাজির হবে অতি শীঘ্রই।

