সোমনাথ বটব্যাল হুগলি : আগামীকাল শিবরাত্রিতে মাতবে গোটা দেশ তার আগে আজ হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার বড়া বিট হাউসের উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া প্রায় কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র।
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি সহ সিঙ্গুর থানার ইন্সপেক্টর ইনচার্জ প্রদীপ দাঁ এবং বড়া বিট হাউসের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার ঘোষ। পুলিশের এই মহতী উদ্যোগে খুশি বড়া গ্রামবাসী প্রশংসা করিয়েছে সমাজের সকল স্তর থেকে।

