সেখ আব্দুল আজিম, বীরভূম: বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত কণকপুরের মমিন পাড়ায় এক মহতী ইসলামী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলি জেলার তারকেশ্বর থানার আয়মা পাহাড়পুর জামিয়া মিসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা, দ্বীনি দায়ী ও বিশিষ্ট সমাজসেবী কাজী মইদুল ইসলাম ওরফে রমজান সাহেব।
রমজান সাহেব যিনি জান প্রাণ দিয়ে শিরিক ও বিদাতের বিরুদ্ধে লড়ছেন। তাঁকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। কাজী মইদুল ইসলাম রমজান সাহেবকে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাগত জানান। কাজী মইদুল ইসলাম ইসলামী দ্বীন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপস্থিত মানুষ জন তাঁর আলোচনায় মুগ্ধ হন। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী হাবিবুর রহমান, জামিয়া মিসবাহুল উলুমের শিক্ষক আবুজার সালাফী সহ অন্যান্য গুনীজন ব্যক্তিরা। সমগ্ৰ অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হলেন মুহাম্মদ এজাবুল হক খাঁন।

